কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুর উপজেলার পাকুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে প্রতিবাদ সভা করেছে উপজেলা শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ প্রতিবাদ সভায় গোলাম ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মঞ্জুরুল হোসেন শফিকুল আলম, নূরুল হুদা, মেহেরেুল আলম হীরা প্রমুখ।

বক্তারা হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত ২৬ ফেবুয়ারি একদল সন্ত্রাসী ওই শিক্ষকের পাকুয়া গ্রামের বাড়িতে হামলা চালিয়ে তার কলেজ পড়–য়া মেয়েকে অপহরন করার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই দিন থানায় মামলা করতে যাবার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হন। এ ব্যাপারে থানা পুলিশ জানায়, এ ঘটনায় চারজনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। সুজন নামক একজনকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…