কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে জামালপুর জেলা একাদশ বনাম গোপালপুর উপজেলা একাদশের ফুটবল ফাইনাল খেলা আজ শুক্রবার বিকালে সরকারি সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসাবে খেলাটি উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)।

এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, ক্রীড়াবিদ তোরাপ আলী শিকদার, শামসুল ইসলাম ও গোলাম রায়হান বাপন প্রমূখ।

খেলায় গোপালপুর উপজেলা একাদশ জামালপুর জেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেয়। পরে প্রধান অতিথি উভয় দলকে বিজয় ট্রফি তুলে দেন। এ সময় তিনি উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে একটি করে ফুটবল উপহার দেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…