কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে বিদেশী পিস্তলসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে বিদেশী পিস্তল ও মোবাইল ফোন সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। রবিবার রাতে চাতুটিয়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গোপালপুর উপজেলার মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০) ও একই গ্রামের মৃত হযরত আলী ফকিরের ছেলে এছহাক (৪৫)।

এ বিষয়ে র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অপারেশন মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গোপালপুর উপজেলার চাতুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাসুদ রানা ও এছহাককে একটি বিদেশী পিস্তল, একটি মোবাইল ও সিম কার্ডসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে আসছিলো বলে স্বীকার করেছে।

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে রাতেই একটি অস্ত্র মামলা করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…