কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে আলমনগর বোর্ডবাজার এলাকায় জমিতে কাজ করার সময় ঝুলে থাকা বিদ্যুতের তার শরীরে লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেধাবী কলেজছাত্র আ. বাছেদ ওই এলাকার হাবিবুর রহমানের একমাত্র ছেলে।
আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন জানান, নিহত আ. বাছেদ লেখাপড়ার পাশাপাশি পিতার সাথে সংসারের সকল কাজে সহযোগিতা করত। আজ দুপুরে চকের ভেতর জমিতে ধানের আগাছা পরিষ্কার করার সময় ক্ষেতের উপর ঝুলে থাকা বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিদ্যুৎপৃষ্টে তার শরীরের বিভিন্ন অংশ জ্বলছে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ী গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেন। এসময় নিহতের পরিবার ও গ্রামবাসীর অনুরোধে আইনী প্রক্রিয়া শেষে বিকালে পুলিশ বিনাময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেন। পরে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…