কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ টাকা প্রদানের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা গাছ রোপনের মাধ্যমে বাংলাদেশের পরিবেশ বাঁচানোর লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বোদ্ধ করার জন্য উপজেলার লক্ষীপুর গ্রামের খোরশেদ আলম এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

গতকাল শনিবার উপজেলার লক্ষ্মীপুর এস এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। কে.এ.ই.ডব্লিউ.এফ এর সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ।

কে.এ.ই.ডব্লিউ.এফ এর সাধারণ সম্পাদক মো. গজ নবী (লেবু)’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল হাই, জি.কে.ডি.এ গোপালপুর উপজেলা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার (সাজানপুর ক্লাস্টার) মো. মাসহুদ করিম, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, এস এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ট্রাস্ট এন্ড ফাস্ট এসোসিয়েটস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: মাহবুব আলম (সুজন) প্রমুখ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…