কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে মুক্তিযোদ্ধাদের মিছিল ও সমাবেশ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে টাঙ্গাইলের গোপালপুরে মুক্তিযোদ্ধারা মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় শেষে তাঁরা মিছিল ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল খালেক, আ. রশিদ, নাজিম উদ্দিন, হুমায়ুন, আজহার আলী ও রফিকুল ইসলাম প্রমূখ।

পরে বক্তারা টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদারকে গোপালপুর উপজেলা পরিষদে আওয়ামী লীগের দলীয় প্রতিকে মনোয়নের দাবী জানান।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…