কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন এর নির্দেশনায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে পৌরশহরে সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, ওসি (তদন্ত) শফিকুল আলম, সহকারি শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ রোকনুজ্জামান, হুমায়ুন কবির, মোহাম্মদ শফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক আজিজুন-নাহার প্রমূখ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক পরিপত্র থেকে জানা যায়, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-৪ অর্জনের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই, জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের আওতায় পরিস্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…