কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ছাত্রীটির বাবা বাদী হয়ে এ মামলা করেন। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা যায়, ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মৃত দুলাল সরকারের ছেলে ইলিয়াস হোসেন (১৯) হেমনগর ইউনিয়নের নলীন দক্ষিণপাড়া ওই ছাত্রীর বাড়ীতে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির ডাকচিৎকারে ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরদিন সোমরার রাতে ওই ছাত্রীর বাবা গোপালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলটি তদন্ত করছেন এস আই সাদিকুর রহমান।

থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন ঘটনার সততা স্বীকার করে জানান, ছাত্রীটিকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…