কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক স্বামী। বৃহস্পতিবার রাতে পৌরশহরের আভূঙ্গী এলাকায় নিজ ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। নিহত মোশারফ (২৫) ওই এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, এক সন্তানের জনক নিহত মোশারফ একজন মানুষিক রোগী। স্ত্রী-সন্তানসহ সর্বদাই মানুষের সাথে দুর্ব্যবহার করত। গতরাত এগারোটায় সে বাড়ী ফিরে খেতে বসে অকারনেই স্ত্রীর উপর চড়াও হয়। একপর্যায় তাকে ঘর থেকে বাহির করে দিয়ে একাই নিজ ঘরে শুয়ে পড়ে। নিরুপায় স্ত্রী কহিনূর বেগম শাশুড়ীর ঘরে রাত্রিযাপন করে। আজ সকালে বাড়ীর লোকজন তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পায়।
পরে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে তার মরদেহ হস্তান্তর করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…