কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গ্যাসের দাম বাড়ায় জনগণ লাভবান হবে : কৃষিমন্ত্রী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গ্যাসের দাম বাড়ায় দেশের মানুষ পরোক্ষভাবে লাভবান হবে বলে সংসদকে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (০৭ জুলাই) জাসদের শিরীন আখতারের সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষে প্রশ্নের জবাব দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বেশ কয়েকবার বেড়েছে... এর বিরুদ্ধে প্রতিক্রিয়াও হয়েছে। আমি স্বীকার করি যে, গ্যাসের দাম বাড়ানোর সরকারি এ সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’

ড. রাজ্জাক বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস বা কয়লা বা ডিজেল প্রয়োজন। এই খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়।’ তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য হয়তো দাম বাড়ানো হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের ইতিবাচক প্রভাব যেমন শিল্প কারখানা ও মিলগুলো স্থাপনের কথা বিবেচনা করা উচিত।’

মন্ত্রী বলেন, ‘সরকার যদি সবসময় ভর্তুকি দিতেই থাকে তাহলে অন্যান্য সেক্টরের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে।’ তিনি বলেন, ‘কাজেই সকল দিক বিচার বিবেচনা করে সরকার দাম বাড়িয়েছে। এতে কিছু কিছু মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরোক্ষভাবে আমরা সবাই লাভবান হব... সার্বিক অর্থনীতির উপরে ইতিবাচক প্রভাব পড়বে।’

‘সংসদ চলাকালে এবং সংসদকে না জানিয়ে গ্যাসের দাম বাড়ানো আইনসম্মত কি না’ জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই।’ সূত্র: এনটিভি।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…