কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশি বাধাঁর মুখেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কালিবাড়ী রোড হয়ে নিরালা মোড় আসতে চাইলে কালিবাড়ী রোডের আলী কমপ্লেক্স এর সামনে পুলিশ বাধা প্রদান করে। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী ও মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…