কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে আন্তর্জাতিক মে দিবস পালিত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। গত ১লা মে (সোমবার) ঘাটাইল উপজেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি কলেজ মোড় চত্বর থেকে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মোঃ আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র শহিদুজ্জমান খান, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম রনি, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, ইঞ্জিঃ মাসুদুর রহমান, আ’লীগ নেতা মোঃ তানভীর রহমান, জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ। এছাড়া আলোচনা সভায় অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার বিষয়ক নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় ঘাটাইল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…