কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে কবি মিলন মেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত

 

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে বিশিষ্ট কবি মতিয়ারা মুক্তার আয়োজনে কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ গত ২রা মার্চ (শুক্রুবার) সকাল ৯টায় কবি মতিয়ারা মুক্তার শালিয়াবহ নিজ গ্রামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৷
মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বীরমুক্তিযোদ্ধা আলম তালুকদার ৷
ঐতিহ্যবাহী সরকারি সাদ'ত কলেজের চর্যা গবেষক প্রফেসার আলীম মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের বার্তা পরিচালক কবি নাসির আহমেদ ৷সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মহিউদ্দিন (পিপিএম) ও টাঙ্গাইল জেলা আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান ৷ মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাকৃতজ শামীমরুমী টিটন ৷ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন, সাদা মনের মানুষ চাষা আব্দুল আজিজ কোম্পানী ৷
অনুষ্ঠানের প্রত্যেক অতিথির মাঝে চারাগাছ বিতরন করেন কবি মতিয়ারা মুক্তা (মাটির মা) ৷


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…