কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা পেলেন শিক্ষা উপকরণ

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে পড়ালেখায় আগ্রহী ও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে গৃহীত ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর চেয়ারম্যান অলিন চন্দ্র বর্মন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, স্কুল ব্যাগসহ বেশকিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…