কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুইজনসহ তিনজনই নিহত হয়েছে। আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের লাল মিঞার ছেলে সামাদ (২৪) ও তার ভাই সবুজ (১৬) এবং একই এলাকার ইউসুফ আলীর ছেলে আব্দুর রশিদ (২০)।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, বেলা ১১ টার দিকে মোটরসাইকেলযোগে সামাদ, সবুজ ও রশিদ নিজ বাড়ি ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া থেকে এলেঙ্গা যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি সিংগুরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যায়। আহত হয় সবুজ ও রশিদ। পরে চিকিৎসাধীন অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে সবুজের মৃত্যু হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…