কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে দুটি সিএনজির বলি হলো স্কুলছাত্র সাগর

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংহেরচালা গ্রামের শহিদুল ইসলামের আট বছরের ছেলে সাগর। সে উপজেলার সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো আজ শনিবার (২৩ নভেম্বর) সাহপাঠীদের সাথে স্কুলে যায়। স্কুলে শেষে সে বাড়ি ফিরবে। মা লাভলী ছেলের জন্য অপেক্ষায়। ছেলে বাড়িতে ফিরল ঠিকই কিন্তু লাশ হয়ে। দুই সিএনজিচালকের পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানো কারণে স্কুল থেকে সামন্য দূরে পাকা সড়কেই সিএনজির নীচে পড়ে তার প্রাণ যায়।

সিংহেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সাইদ ও পুলিশ জানান, স্কুল ছুটি হলে সহপাঠীদর সাথে বাড়ি ফিরছিল সে। এ সময় দুটি সিএনজি পাল্লা দিয়ে গারোবাজার যাচ্ছিল। একই সময় সামনের দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইককে সাইড দিতে গিয়ে একটি সিএনজি সড়কের পাশে কলাগাছের সাথে ধাক্কা খায়। সিএনজিটি দুমড়ে মোচড়ে গিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া স্কুলছাত্র সাগরের ওপর গিয়ে পরে। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মারা যায়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…