কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে ধর্ষণ মামলায় ২ মাদ্রাসা শিক্ষকের জবানবন্দি

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হওয়ায় মামলায় গ্রেপ্তারকৃত দুই মাদ্রাসা শিক্ষক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃত দুই শিক্ষক হলেন--গোপালপুর উপজেলার রমিজুল (২২) ও ভুঞাপুর উপজেলার খায়রুল (২২)।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার খায়রুলের জবানবন্দি রেকর্ড করেন এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত রমিজুলের জবানবন্দি রেকর্ড করেন।

পরে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার মাদ্রাসার ১০ এবং ১২ বছর বয়সী ওই দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…