কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে পরকীয়ার অপরাধে জনতার কাছে আটক আ'লীগ নেতা

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সাইদুর রহমান শরীফ নামে এক আওয়ামী লীগ নেতা। গত ৬ এপ্রিল (শুক্রবার) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ী (চেগার) গ্রামে এ ঘটনা ঘটেছে। একই গ্রামের লিবিয়া প্রবাসী মাহফুজুর রহমানের স্ত্রী মাহমুদা খাতুনের (২৫) ঘরে আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করে এলাকাবাসী। প্রেমিক যুগলকে সারারাত আটকে রেখে (আজ) শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রসুলপুর ইউনিয়নের পেচারআটা গ্রামের মফেজ মেম্বারের ছেলে সাইদুর রহমান শরীফ। সে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার সংসারে তিন স্ত্রী ও তিন কন্যা রয়েছে। শরীফ দির্ঘদিন যাবৎ প্রবাসী মাহফুজুর রহমানের স্ত্রী এক সন্তানের জননী মাহমুদা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। মাহমুদা খাতুন একই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

জানা যায়, তাদের অবৈধ সম্পর্ক ও অবাধে মেলামেশা বিষয়টি এলাকাবাসীর নজরে আসলেও শরীফ প্রভাবশালী হওয়ায় লোকজন কিছু বলতে সাহস পায়নি। এ অবস্থায় শুক্রবার রাত দেড়টার সময় শরীফ মাহমুদার ঘরে প্রবেশ করলে আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করে এলাকাবাসী। আর এ ঘটনা শুনে সকালে শত শত মানুষ দেখতে আসে প্রেমিক যুগলকে। এ ঘটনায় প্রবাসী মাহফুজ তার স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। পরে এলাকাবাসী তাদের দুজনকেই পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য মো: নুরুল ইসলাম জানান, প্রেমিক যুগলকে আটকের খবর পেয়ে সকালে গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে উভয়কে পুলিশে সোপর্দ করেছি।
ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক মো.আসিছুর রহমান জানান, শরীফ-মাহমুদাকে এলাবাসী আটক করে পুলিশকে জানায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…