কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর শিক্ষার্থী

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার উত্তরপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর শিক্ষার্থী। সে ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গত ১৫ নভেম্বর (শুক্রবার) এই ঘটনা ঘটে।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নূর নাহার জানান, শুক্রবার বিকালে পৌর এলাকার বাসিন্দা আব্দুল বারেক এর মেয়ে তার অনুমতি ছাড়া পার্শ্ববর্তী শিমলা গ্রামে বিয়ে দিতে গেলে সে সময় বিয়ে বাড়িতে উপস্থিত হয় প্রশাসনের লোকজন। মেয়ের বাবা-মাকে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না। পরে তারা এই মর্মে মুচলেকা দেন।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরও জানান, মেয়ের বাবা-মা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের স্বাক্ষী রেখে মুচলেকা দিয়ে বলেছে তারা মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…