কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে  শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারীরা ৷ আজ রবিবার (১১ মার্চ) শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার ৭টি কলেজ ও ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষক-কর্মচারী শিক্ষা জাতীয় করনের দাবীতে এ সমাবেশে অংশগ্রহণ করেন।

ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘাটাইল উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাশিস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক ও জি বি জি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. মতিয়ার রহমান, জুলফিকার-ই- হায়দার, বাশিস ঘাটাইল শাখার সহসভাপতি মো. হাসান আলী, বাবর আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আ. বাছেদ, রফিকুল ইসলাম (রফিক মাস্টার), জহুরুল ইসলাম শামীম, শিক্ষক নেতা শহীদুল ইসলাম. মো. হাফিজুর রহমান, কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ রইচ উদ্দিন ও মোঃ আন্তাজ আলী প্রমুখ।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…