কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে বিনামুল্যে সার ও বীজ বিতরন

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০১৭-১৮ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ঘাটাইলের  কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদে এ সার ও বীজ বিতরণ করা হয়। যাতে সার ও বীজ পেয়ে কৃষকরা আরও বেশি উৎসাহী হয় ৷ এবং বন্যায় নষ্ট হওয়া ফসলেের ঘাটতি পুরন করে কষকদের মাঝে আগের মতো হাসি ফোটে উঠে ৷ এবছর বন্যায় অনান্য উপজেলার মতো ঘাটাইলেও নিম্নাঞ্চল ও সমতল ভূমি তলিয়ে যাওয়ায় ব্যাপক পরিমান ফসল নষ্ট হয় ৷ এসব ফসলের ভর্তুকি সরূপ বিনামুল্যে সার ও বীজ প্রদান করা হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদুল ইসলাম লেবু , উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিন বিশ্বাস, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আঃ কুদ্দুছ প্রমুখ।
এসময় ২শ’৫২ বিঘা জমির জন্য ২শ’৫২ জন কৃষকের মাঝে মাচকলাই, সরিষা, ভুট্টা ও বিটি বেগুনের মোট এক হাজার কেজি বীজ এবং ১৫ টন রাসায়নিক সার বিনা মূল্যে প্রদান করা হয়।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…