কাগজ২৪ — অবিচল সত্যের পথে

স্কুলছাত্র সৈকত অপহরনে ঘাটাইলে মানববন্ধন

 

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে অপহৃত স্কুলছাত্র সৈকতকে উদ্ধারের দাবিতে  মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (২৭শে মে) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান প্রমুখ। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

অপহৃত আসাদুর রহমান সৈকত উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।গত ১৮ই মে প্রতিদিনের মতই সকালে নিজ বাড়ি চানতার হতে স্কুলে যায় সৈকত। তার পর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ উদ্দিন এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। দীর্ঘ ১০ দিনেও তার কোন সন্ধান মেলেনি।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…