কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন আইজিপি

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধের সুতিকাগার ঘাটাইল থানা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। গতকাল ৩১শে জুলাই (সোমবার) দুপুর ১টার দিকে তিনি নিরাপত্তা বেষ্টিত গাড়ি বহরে ঘাটাইল থানায় পৌছালে তাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার্র প্রদান করেন ৷ তারপর তিনি ঘাটাইল থানা সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভটি উদ্বোধন করেন ৷ আইজিপি হিসাবে দায়িত্ব গ্রহনের পর ঘাটাইল থানায় এটাই তার প্রথম সফর ৷ এসময় এথানে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম (পিপিএম) ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, সহ স্থানীয় নেত্রিবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ৷ এ উপলক্ষে ঘাটাইল থানা পুলিশ ও জেলা পুলিশের পক্ষথেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা । চুনকাম আর ঘষা মাজায় থানা প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম যোগদানের ৭০ দিনের মধ্যে ৬৯ জন দাগি মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে আইনের আওতায় তাদেরকে জেল হাজতে প্রেরণ ও বিপুল সংখ্যক মাদক সেবী কে সাজা দেয়া হয়েছে। এছাড়াও অগ্নেয়াস্ত্র উদ্ধার করে এলাকায় ব্যপক প্রশংসিত হয়েছেন।

ghatail_2


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…