কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সবুজ  সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন ৷ গত ১৯শে ডিসেম্বর (বুধবার) সকাল ১১ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷

ঘাটাইল থানা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান৷ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিং,যুগ্ন-আহ্বায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান খান আজাদসহ আরও অনেকে ৷

মতবিনিময় সভায় আলহাজ্ব আতাউর রহমান খান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান ৷

মতবিনিময় সভায় যোগ দেন ঘাটাইল উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবারবর্গ ৷

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…