কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে শাকিল হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

মোঃ সবুজ  সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে অটোচালক শাকিল (১৫) এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী ৷ গত সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে অটোবাইক চালক সংগঠনের নেতা কর্মী ও নিহত শাকিলের গ্রামবাসী।

উপজেলা সদর থেকে ১৫ কি.মি. দূরে তার নিজ গ্রাম থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে প্রায় দেড় শতাধিক অটোরিক্সা নিয়ে লোকজন উপজেলা সদরে এসে সমবেত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে অটোবাইক চালক সংগঠনের নেতা কর্মীরা শাকিলের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

শাকিলের মা শাহিদা বেগম বিলাপ করে ঘাটাইলডটকমকে বলেন, আমার নিষ্পাপ ছেলেকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

দুই মাস নিখোঁজ থাকার পর শাকিলের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে এ ঘটনায় জরিত থাকার সন্দেহে গত শনিবার রাতে চারজনকে উপজেলার নলমা ও পাড়া কুশারিয়া গ্রাম থেকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যানুসারে রবিবার দুপুরে ঘাটাইল থানার পুলিশ মধুপুর উপজেলার অরণখোলার শালবনের ভেতর থেকে শাকিলের কঙ্কাল উদ্ধার করে। এর পর জামালপুর জেলা সদর থেকে শাকিলের অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, এ ঘটনায় নিহত শাকিলের বাবা রহিজ খান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…