কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে সাবেক এমপি রানার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে রাখে তার সমর্থকরা ৷ গত ২৯শে জানুয়ারি (মঙ্গলবার) ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে রানা মুক্তি পরিষদের নেতাকর্মীরা। রানা মুক্তি পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম খান হেষ্টিংস এর নেতৃত্বে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ কর্মসুচী পালন করা হয়।

এমপি রানার নেতা-কর্মীরা মহাসড়কে সমবেত হয়ে তার মুক্তির দাবিতে মিছিল করে। এ সময় মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কি.মি. দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ফলে দূর-পাল্লার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।পরে দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইল থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় নেতাকর্মীরা।অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন- পৌর আ’লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদার, যুবলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ তালুকদার সুজন, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ রানা মুক্তি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।উল্লেখ্য যে, সাবেক এমপি রানা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী হয়ে প্রায় তিন বছর ধরে কাশিমপুর কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…