কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইল-সাগরদিঘী রাস্তা দ্রুত সংস্কার না হওয়ায় জনদুর্ভোগে হাজারো মানুষ

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বৃহত্তর উল্লেখযোগ্য ঘাটাইল-সাগরদিঘী সড়ক দ্রুত সংস্কার না হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে ৷
ঘাটাইল শহর থেকে সাগরদিঘী পর্যন্ত দুরুত্ব প্রায় ৩০কি.মি ৷ রাস্তাটির প্রধান যানবাহন হিসেবে বাস চলাচল করে থাকে ৷ এই রাস্তাটি সাগরদিঘী ও ঘাটাইলের মানুষের শ্রেষ্ট সেতু বন্ধন ৷ দীর্ঘ কয়েক বছর যাবৎ রাস্তাটি ভেঙ্গে গিয়ে ড্রেনের মতো তৈরি হয়েছে ৷ বর্ষার মৌসমে রাস্তাটি নদীর মতো হয়ে যায় ৷ রাস্তার চিহ্ন খোজে পাওয়া যায়না ৷ রাস্তাটি যান চলাচলের পুরুপুরি অনুপযোগী হয়ে পড়েছে ৷ আগে নিয়মিত বাস চলাচল করলেও বর্তমানে যুকি নিয়ে গুটি কয়েক বাস চলাচল করে থাকে তবে সেটা খুব সীমিত ৷ বিকেলের পরে আর  যুকি নিয়ে বাস চলাচল করে না ৷ এই সুযোগে সিএনজি,অটোরিক্সার কদর বেড়েগেছে ৷ যুকিনিয়ে নিয়মিত চলাচল করছে সিএনজি অটোরিক্সা ৷ এসব যানবাহনে যাতায়াত করতে পারলেও স্বস্তিতে নেই সাধারন যাত্রী সহ ছাত্রছাত্রী বৃন্দ ৷ যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া ৷ এনিয়ে বড় ধরনের অস্বস্তিতে রয়েছে  ছাত্রছাত্রীরা ৷ নিয়মিত কলেজে যেতে বাসের থেকে ৩-৪গুন ভাড়া বেশি দিতে হচ্ছে প্রতিদিন ৷ তবু প্রত্যাহ ঘটছে দুর্ঘটনা ৷ বিভিন্ন পাবলিক পরীক্ষা সহ সাধারন পরিক্ষা গুলোতেও বড় ধরনের দুর্ভোগ পোহাতে হয় পরিক্ষার্থীদের ৷ যেসকল ছাত্রছাত্রী দুর থেকে পরিক্ষা দিতে আসে তারা রাস্তা ভাঙ্গার কারনে সঠিক সময় পরিক্ষার হলে প্রবেশ করতে পারে না ৷ এটা পড়াশোনাতে ব্যাঘাত সৃষ্টি করছে ৷ ছাত্রছাত্রীরা অভিযোগে করে বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে ৷ তাহলে তাদের প্রতিদিন যুকিপুর্ন ভাবে যাতায়াত করতে হবে না ৷ নির্ভিগ্নে পড়াশুনা করতে পারবে৷ সাধারন যাত্রীরা বলেন, খানাখন্ধে ভরা রাস্তাটি এখন আর রাস্তা নেই এটি এখন মরন ফাঁদ ৷ নিয়মিত দুর্ঘটনা ঘটেই চলেছে আর প্রতিদিন কিছু মালবাহী গাড়ি বিভিন্ন যায়গায় হঠাৎ করেই চাকা গুলো ডেবে গিয়ে আটকে যাচ্ছে এবং অনন্য গাড়ি যানযটে পড়ে ১ঘন্টার যায়গা ৩ঘন্টা লাগতেছে ৷ মুর্মুহর্ষ রোগীদের দ্রুত সময়ে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না ৷ আর এসব দুর্ঘটনা ও বাড়তি ভাড়ার সমাধান হচ্ছে একটাই দ্রুত রাস্তা সংস্কার করে বাস চলাচলের উপযোগী করে গড়ে তুলা ৷ এর আগেও কয়েকবার রাস্তার সংস্কার করা নিয়ে রিপোর্ট করা হলেও বিভিন্ন বাধ্যবাধকতা নিয়ে কাজ শুরু করতে দেরি হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন ৷

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…