কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।

এদিকে শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবার (৪ জুন) ঈদুল ফিতর উদযাপন করেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

এবার বাংলাদেশে রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন। ঈদ পিছিয়ে যাওয়ায় ছুটিও একদিন বাড়বে। তবে ৭ জুন শুক্রবার হওয়ায় সেদিন এমনিতেই সরকারি ছুটি।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহর সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…

ইসলাম

মনের আশা পূরণের দোয়া (ইসমে আজম)

হজরত নুমান ইবন বাশির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি…

ইসলাম

তাহাজ্জুদ, নফল ও সুন্নাত নামাজে রুকু-সেজদায় তিনবার তাজবি পড়ার পর যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)

রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহ…