কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চার পথ নিরাপদের দাবিতে সুনামগঞ্জে সেভ দ্য রোড-এর সমাবেশ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চার পথ নিরাপদ এবং ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহতদের পরিবার ও আহতদেরকে সরকারি সহায়তার দাবিতে সুনামগঞ্জে সেভ দ্য রোড-এর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার মাসের প্রথম দিন সকালে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাউয়াবাজারে শাখা সভাপতি আহমদ আল কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গৌছুল হক নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক ফয়েজ মারজান, মাওলানা ফয়জুল আমিন ফয়েজ ও জনাব আবুল কালাম প্রমূখ। উপস্থিত ছিলেন, এস আই তোফাজ্জল হোসেনে (গোয়েন্দা কর্মকর্তা) ও সমাজের সর্বস্তরের জনগণ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নিরাপদ ৪ পথের দাবিতে বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি ৭ দফা দাবি নিয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা সহ সাড়াদেশে হাজার স্বেচ্ছাসেবি; ৪ পথ নিরাপদ হবেই ইনশাল্লাহ। পথ দূর্ঘটনায় আহতদেরকে কমপক্ষে ৩ লাখ ও নিহতদের পরিবারকে ১০ লক্ষ করে টাকা দেয়ারও দাবি বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…