কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

 

 

 

চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
চিরিরবন্দরে ঔষুধ বহনকারী কাভার্ট ভ্যানের চাকার নিচে পড়ে ফারজানা নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
জানাগেছে, আজ রবিবার সকাল ১১টায় উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের রাণীপুর দোবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারজানা তার বাবার রাস্তার ধারে মুদির দোকানে যাওয়ার জন্য রাস্তা পাড় হওয়ার সময় দূরন্ত গতিতে আসা কাভার্ট ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফারজানাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত বলে ঘোষনা করে। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারেসুল ইসলাম । এ ঘটনায় উত্তেজিত জনতা ঔষুধ বহনকারী কাভার্ট ভ্যান ও চালককে আটক করে নশরতপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…