কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ, আটক ২

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ফকিরাপুল এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় সেখান থেকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রানা এবং তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি শাহিনুর সিফাতকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভে আরও অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুম বিল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, ইখতিয়ার কবির, আশরাফুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল, কাজী মোখতার হোসেন, নুরুল হুদা বাবু, মিজানুর রহমান সোহাগ, সাহিত্য সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, কেন্দ্রীয় সংসদের সহঃ সাংগঠনিক সম্পাদক এম.এ শাহীন আকন্দ  প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…