কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাত্রদের সঙ্গে একই হলে থাকতে আন্দোলনে ছাত্রীরা!

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ছাত্রদের সঙ্গে একই আবাসিক হলে থাকার দাবিতে আন্দোলনের নেমেছেন ছাত্রীরা।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে।

সেখানে প্রতিষ্ঠানটির ছাত্রীরা এ আন্দোলনে নেমেছেন। ছাত্রীদের এ দাবিতেই প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ১৪ ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সরকারিভাবে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আবাসিক হল থাকলেও দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা একসঙ্গে থাকতেন।

সম্প্রতি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশনায় বলা হয়, রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা উভয় হলে ঢুকতে পারবেন। এর পর ছাত্রীরা ছাত্রদের হলে অথবা ছাত্ররা ছাত্রীদের হলে প্রবেশ করতে গেলে খাতায় সই করতে হবে।

আর এখানেই বেঁধেছে ঝামেলা। ছাত্রীদের দাবি, একই হলে থাকতে দিতে হবে তাদের। কারণ তাদের অভিযোগ, কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে লিঙ্গবৈষম্য হচ্ছে।

এদিকে ছাত্রীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন কয়েকজন ছাত্রও। আন্দোলনকারীদের ওই দাবিতে বিস্মিত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এ দাবি কখনই মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা।

অন্যদিকে দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন ছাত্র-ছাত্রীরা।

সূত্র: জি নিউজ

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…