কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং নেতৃত্বের প্রতি ক্ষোভ শেখ হাসিনার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দলের এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাতে গণভবনে দলের নেতৃবন্দের সাথে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং দীর্ঘ ১ বছরেও কমিটি করতে না পারায় ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে বর্তমান কমিটি ভেঙ্গে দেয়ার বিষয়ও তিনি আলোচনা করেন।

পরে বিগত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঙ্গে আলোচনা করে তাদের থেকে তালিকা নিয়ে এবং ক্লিন ইমেজ ধারী ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…