কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কোচিং সেন্টার থেকে তুলে নিয়ে ক্যান্টমেন্ট স্কুলের ছাত্রীকে রাতভর ধর্ষণ

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ধর্ষণের অভিযোগে আটক জসিম উদ্দিন
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে অপহরণের পরে ধর্ষণের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। শিক্ষককের নাম জসিম উদ্দিন। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার মঈশাষী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রোববার পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।

থানা পুলিশ ও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত ৯ জুন বিকেলে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে (১৫) সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা থেকে অপহরণ করে নিয়ে যান সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের স্কুল সেকশনের জীব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। পরে শিক্ষার্থীকে ঢাকার একটি হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ করেন ওই শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের মামলা করলে পুলিশ রোববার সকালে ওই শিক্ষার্থীকে অসুস্থ্য অবস্থায় আশুলিয়ার জিরাবো থেকে উদ্ধার করে।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগে শিক্ষক জসিম উদ্দিনকে আটক করে থানা পুলিশ। শিক্ষক জসিম উদ্দিনের কোচিং সেন্টারে ওই ছাত্রী দীর্ঘদিন থেকে কোচিং করে আসছিল। পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেছে।
সাভার মডেল থানার এসআই সামছুল হক সুমন জানান, অপহরণের পরে শিক্ষার্থীকে ধর্ষণ করেছে ওই শিক্ষক। আটক শিক্ষক জসিম উদ্দিন হলেন আরেক পরিমল। একই চরিত্রের লোক।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…