কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে এমপি ছোট মনিরকে গণ সংবর্ধণা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত এমপি ছোট মনিরকে এইচ.বি কলেজ মাঠে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গোপালপুর উপজেলার হাদিরার এইচ.বি কলেজের আয়োজনে সম্প্রতি এ সংবর্ধনা দেয়া হয়।

কলেজ গভর্নিংবডির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া বড় মনির সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন এমপি’র পিতা টাঙ্গাইল জজকোর্টের এডভোকেট মোঃ আব্দুল গফুর।

কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ রুকনুজ্জামান বাদল ও মোঃ আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, বিশিষ্ট সমাজ সেবক নুসরাত জাহান লাকী, হাদিরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা জামাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জি.এম ফারুক ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার প্রমূখ।

এ সময় সংবর্ধিত এমপি ছোট মনির তাঁর বক্তব্যে এইচ.বি কলেজকে এমপিওভূক্তি ও হাদিরা বাজার থেকে চৌকা হাদিরা হয়ে গোয়ালবাড়ী ঘাট পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে দেশ বিখ্যাত শিল্পিদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…