কাগজ২৪ — অবিচল সত্যের পথে

"জনগণ কর্তৃক মাদকের চালান আটক"

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ০১-০৯-২০১৭ ইং তারিখ বেলা অানুমানিক ১১.০০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার খড়িবাড়ী বাজারের জনতা ০৫বোতল অ্যালকোহলসহ ১।মোঃ ইসমাইল হোসেন (২৩) পিতা: মোঃ বাহার উদ্দিন ২।মোঃ আল-আমিন (২০) পিতা: মোঃ মিলু উভয় সাং-বন্ধগেট থানা: রাজাপাড়া, রাজশাহী মহানগরদ্বয়কে আটক করে পুলিশে সংবাদ দেয়। নিয়ামতপুর থানার এস আই সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১২.০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁচ্ছে তাদের গ্রেফতার ও আটক করে মাদকের চালান জব্দ করেন। আটককৃতদের জবানবন্দিতে জানা যায়,স্থানীয় ২ জন সৌখিন হোটেল ব্যবসায়ী মাসুদ রানা ও সোহেল রানা ঈদুল আযহা সারম্ভরে উৎযাপনের জন্য এগুলো তাদের মাধ্যমে রাজশাহী মহানগর থেকে আনয়ন করেছিল। পুলিশ তাদের ঈদ আনন্দ মাটি করে দিয়ে ৪জনের বিরুদ্ধেই নিয়মিত মামলা দায়ের করেছে।
মাদকের চালান আটকে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন নিয়ামতপুর থানা পুলিশ তাদের কুর্নিশ জানায়। এভাবে পুলিশের পাশাপাশি সাধারন জনগণ এগিয়ে এলে মাদক সেবন ও ক্রয় বিক্রয় বন্ধ হতে বাধ্য হবে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম খান।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…