কাগজ২৪ — অবিচল সত্যের পথে

"জনতা ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদ, টাঙ্গাইলের নতুন নেতৃত্ব নির্বাচন"

সাজ্জাদ খোশনবীশ, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জনতা ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদ, টাঙ্গাইল এর পুনর্গঠিত কমিটিতে বাস টার্মিনাল শাখার ব্যবস্থাপক দীপক কুমার সাহা সভাপতি এবং হামিদপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

গত ১২ অক্টোবর, ২০১৯ তারিখ বাস টার্মিনাল শাখায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাগণ সর্বসম্মতিক্রমে তাঁদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন।

এছাড়া, কদিমধল্যা শাখার ব্যবস্থাপক সসীম রায় পুনর্গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

তাঁরা ব্যাংকের সার্বিক উন্নয়নের পাশাপাশি কর্মকর্তাগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

সংগঠনের খবর

আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম সম্পাদক হায়দার

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম শিপলু, সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান হায়দার নির্বাচিত হয়েছেন। এছাড়া ২১ সদস্য পরি…