কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা জেলা জাতীয় শ্রমিক লীগ এর জরুরী সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর পাবনায় আগমন ও মহান মে দিবস পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার জরুরী সভা শনিবার বেলা ১১টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জরুরী সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথা।

জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আ. সালামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক আবু দাউদ, নির্বাহী সদস্য আবুল হোসেন, সোহরাব হোসেন, আলতাব হোসেন, রইচ উদ্দিন, আ. হামিদ, মো. সুমন, আলম সরকার, মনসুর আলী, আনিস প্রমূখ।

জরুরী সভায় ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর পাবনায় আগমন উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিটের উপস্থিতি ও মহান মে দিবস যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…