কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলনের "জাতীয় পতাকা মিছিল" কর্মসূচি পালন।

টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

"মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক, শোষন-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোল, সন্ত্রাস-জঙ্গীবাদ-দূনীতি প্রতিরোধ ও সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত কর” এই শ্লোগনে সারা দেশের সঙ্গে এক যোগে টাঙ্গাইল জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন রোববার (১ ডিসেম্বর) সকালে স্থানীয় শহীদ মিনার থেকে জাতীয় পতাকা মিছিলের আয়োজন করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সাজ্জাদ খোশনবীশ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রৌফ রিপন, জেলা নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সংগঠনের সহ- সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও নারী নেত্রী কামরুন্নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোয়েব, ছাত্রনেতা হাফিজ হাসনাত আপেল, খন্দকার সিফাত, রুহুল আমিন, শিকর এর প্রধান উপদেষ্টা আহমেদ শুভ ও শিকড় পরিবারের ঐশী অরিন নীলা, আরিফুর রহমান, ইমরান হোসেন উৎস, শেখ বসির আহমেদ ও হামিম সিদ্দিকী পৃথিবী প্রমূখ।

জাতীয় পতাকা মিছিলে অংশ গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ টাঙ্গাইল জেলার সর্ব স্তরের জনগণ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…