কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জামিন পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচার আ ন ম বশিউল্লাহর ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজস করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের ২৬ মে রাজধানীর গুলশান থানায় আসলামের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় তিনি কারাগারে আছেন।পরে তার জামিন আবেদনের পেক্ষিতে আদালত রুল জারি করেন। রুলে আসলামকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।
আসলামের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…