কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানায় জি কে শামীম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে রমনা থানায় স্থানান্তর করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে তাকে রমনা থানা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। সেখান থেকে সোমবার (৪ নভেম্বর) সকাল দশটায় জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হবে জি কে শামীমকে।

এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে দুদকের তদন্ত কর্মকর্তাদের সমন্বিত একটি প্রতিনিধিদল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা করেন জি কে শামীমকে আনার জন্য। দুদকের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ থেকে আগামী সাত দিন তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের দায়ের করা মামলায় ১০ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত সাত দিনের আবেদন মঞ্জুর করেন।

জিকে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন । গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ জিকে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…