কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সৈয়দপুরে পরিত্যক্ত বাড়ি থেকে জোড়া লাশ উদ্ধার

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দপুর উপজেলায় এক পরিত্যক্ত বাড়ি থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার দুপুরে উপজেলার জসিমবাজার ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন পরিত্যক্ত বাড়ি থেকে এ জোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, হত্যাকান্ডের শিকার নারী তার স্বামী ও এক সন্তানকে নিয়ে ডাঃ তৌফিক ইমামের ভাড়া বাড়িতে থাকতেন। মৃত দেহ দেখার পর স্বামী ও সন্তানের দেখা যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, সকালে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে এক নারী ও এক পুরুষের লাশ  উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে, ওই দু’জনকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রাখা হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি তদন্তের জন্য সেখানে পুলিশের সিন ইউনিট কাজ করছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…