কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের কালিহাতীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আজ ৭ জুন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় কিছু সময়ের জন্য যানযটের সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা চাল ভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি পথিমধ্যে কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…