কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের একটি পুকুরে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে করে পুকুরের পাড়গুলো ভেঙে পুকুরের আশ পাশের বাড়িগুলো ভাঙ্গনের মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ড্রেজারের মালিককে পাওয়া যায়নি। পরে আগুন দিয়ে ড্রেজারটি পুড়িয়ে দেখা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…