কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গাছের চিকিৎসার জন্য হাসপাতাল উদ্বোধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মানুষ কিংবা পশু-পাখির রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল প্রয়োজন এটা স্বাভাবিক। কিন্তু গাছের জন্য হাসপাতাল এটা হয়তো অনেকের অজানা বা হাস্যকর মনে হলেও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় চালু হলো গাছের চিকিৎসার এক অভিনব হাসপাতাল। এ হাসপাতালের মাধ্যমে উদ্ভিদ ও ফসলের জন্য চিকিৎসা দেয়া হবে ।

গাছের হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হায়দার আলী, গ্রীণ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান গণেশ কর্মকার ও পরিচালক রকিবুল হাসান উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গাছেরও প্রাণ আছে, শত বছর আগে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু এ কথার প্রমাণ করে গেছেন। তাই গাছেরও যত্ন দরকার। অযত্ন আর বিভিন্ন রোগ বা পোকার আক্রমণে গাছ মরে যেতে পারে। পাতা শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন রকমের রোগ দেখা যায় প্রতিনিয়ত। এই অসুস্থ গাছের পরিচর্যায় চালু হলো এই গাছের হাসপাতাল। গ্রীণ কেয়ার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই হাসপাতাল চালু করেছে। ঘাটাইল শহীদ সালাহ উদ্দীন সেনানিবাস সংলগ্ন শাহপুর এলাকায় এই ব্যতিক্রমধর্মী গাছের এই হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সংগঠনটির উদ্দেশ্য একটি পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা। এই কাজ এগিয়ে নিতে প্রথমে ‘ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল’ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এই হাসপাতালের মাধ্যমে গাছের সেবা ও পরিচর্যার কার্যক্রম মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে পৌঁছে দেবে এ সংগঠনটি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…