কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের ৭টি আসনে ১৪ প্রার্থীকে বিএনপির চিঠি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামী একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া দিচ্ছে বিএনপি। ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ৮ টি আসনের মধ্যে ৭টির প্রার্থীদের দলীয় চিঠি দিয়েছে বিএনপি।

সোমবার (২৬ নভেম্বর) ও মঙ্গলবার (২৭ নভেম্বর) এই দুইদিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত (পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে) বিএনপির চিঠি পেয়েছেন যারা। তারা হলেন-

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) ফকির মাহবুব আনাম স্বপন/ সরকার শহীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সুলতান সালাউদ্দিন টুকু/ শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মাইনুল ইসলাম/ লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) লুৎফর রহমান মতিন/ ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান/ ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী/ নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী/ সাইদুল ইসলাম খান।

টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসন এখনো ঘোষনা করা হয়নি। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী দেয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…