কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ইউএনও জিনাত জাহানের শেষ কর্মদিবসে ব্যতিক্রমধর্মী বিদায়॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদর উপজেলার জনবান্ধব, দক্ষ ও সফল নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান তার শেষ কর্মদিবসে ব্যতিক্রধর্মী আয়োজনের মধ্য দিয়ে বিদায় নিলেন। টাঙ্গাইল জেলা পরিষদের সচিব পদে পদায়িত হলেন তিনি। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ ৭ অক্টোবর রবিবার উপজেলা পরিষদে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন, অফিসার ক্লাব’সহ আন্যান্যরা।

শেষ কর্মদিবস ও বিদায় সংবর্ধনা উপলক্ষে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ইতিহাস ভিত্তিক বই বিতরণ করেন। এরপর উপজেলা প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এছাড়াও প্রায় দুইশত বছরের পুরাতনকুকুরিয়া কবরস্থানের গেট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুইলক্ষ টাকার চেক প্রদান করেন।

বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, মহিলা ভাইচ চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এসময় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বিদায়ী এই কর্মকর্তা তার কর্মদক্ষতায় উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

উল্লেখ্য সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান এর স্বামী টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মোহাম্মদ আসাদুজ্জহামান মিয়া।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…