কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দাম বাড়ান তামাকের, জীবন বাচান আমাদের, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে তামাকপণ্যের উপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন পালিত। টাঙ্গাইল শহরের শিবনাথ স্কুলের সামনে আজ ২ মে বৃহস্পতিবার সকালে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র ও স্মরনী টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে। এসময় বক্তব্য রাখেন শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সরকার, সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার, সুপ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরানী প্রামানিক, বেলা টাঙ্গাইলের সিনিয়র গবেষনা কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ, বাসাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, নারী নেত্রী রোমেজা বেগম প্রমুখ। ধারনাপত্র উপস্থাপন করেন শিবনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…