কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে তামাক দ্রব্যে শেয়ার প্রত্যাহরের দাবীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে তামাক দ্রব্যে শেয়ার প্রত্যাহরের দাবীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল সাধারন গ্রন্থাগার মিলনায়তনে ২৩ ডিসেম্বর সোমবার সকালে তামাকে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবীতে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র’র আয়োজনে নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: শরিফ হোসেন খান। সুপ্র টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মঞ্জু রানী প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কিবরিয়া, বিএমএর সভাপতি ডা: সৈয়দ ইবনে সাঈদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বিটিভির জেলা প্রতিনিধি জে সাহা জয় প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…