কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

"পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ।" প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আজ বুধবার থেকে দুইদিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ শুরু হয়েছে। সকালে জেলা শিশু একাডেমী মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বার্হী কর্মকর্তা (টঘঙ) জিনাত জাহান, সিভিল সার্জন ডাঃ মোঃ শরিফ হোসেন খান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ মেলায় বিভিন্ন দপ্তরের ২০টি স্টলে দর্শনার্থীদের স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা সম্পর্কে সেবা, মাতৃকালীন মায়েদের স্বাস্থ্য সচেতনতা, নবজাতকের পরিচর্যাসহ নানাবিধ বিষয়ে ধারণা দেয়া হচ্ছে ।
এছাড়াও পরিবার পরিকল্পনা বিষয়ে উপস্থিত বক্তৃতা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় দর্শনার্থীর উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…